বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নববর্ষকে সামনে রেখে ইলিশের বাজারে আগুন ॥ নতুন বছরকে বরণ করতে প্রস্তুত নবীগঞ্জবাসী

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫
  • ৬৮৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ কাল মঙ্গলবার বাংলা নববর্ষ। পুরনো ১৪২১ বাংলাকে পিছনে ফেলে নতুন বছর ১৪২২ বাংলাকে বরণ করার জন্য সারা দেশের ন্যায় নবীগঞ্জের সর্বত্র বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে নবীগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। স্ব স্ব সংগঠনগুলো নাওয়া-খাওয়া ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। অনেকটা প্রতিযোগিতায় নেমেছেন ওই সংগঠনগুলো। কে কার চেয়ে বেশী মনোরম ও সুন্দর পরিবেশে নববর্ষ কে রঙিন সাজে সাজিয়ে তুলতে পারে। এদিকে শুভ নববর্ষকে সামনে রেখে বাঙ্গালীর ঐতিহ্য পান্তা ভাতের সাথে ইলিশ মাছ। সেই ইলিশ মাছ বাজারে আকাশ চুম্বি দাম বেড়ে যাওয়ায় অনেকেই তা খরিদ করতে হিমশিম খাচ্ছেন। গতকাল রবিবার স্থানীয় মাছ বাজার ঘুরে দেখা যায় ওই বাজারে ইলিশ মাছের আমদানী খুব কম। কারণ একটাই ছড়ামুল্যে খরিদ করে এনে সেই হারে বিক্রি করা যায় না। এছাড়া আগের চেয়ে ইলিশের তেমন আমদানীও নেই বলে জানান বিক্রেতা আব্দুস ছুবান ও আশক মিয়া। তারা জানান, প্রতি কেজি ইলিশ সিলেট থেকে খরিদ করে আনতে হয় ১ হাজার থেকে ১২ শত টাকায়। ফলে বিক্রি করতে হয় তার চেয়ে একটু বেশী। এছাড়া শুভ নববর্ষ উপলক্ষে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক প্রতিষ্টানকে নানা রঙ-বেরঙে সাজিয়ে তুলছে। বছরের প্রথম দিনে দোকানে দোকানে খোলা হবে শুভ হাল খাতা। বিভিন্ন সংগঠন নানা আয়োজনে বর্ষ বরণে প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। নবীগঞ্জে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতন উপজেলা শিশু একাডেমি মাঠে, সম্মিলিত সাংস্কৃতি জোট হিরা মিয়া গার্লস স্কুল মাঠ প্রাঙ্গনে, নবীগঞ্জ জেকে হাইস্কুল প্রাঙ্গনে বর্ষ বরণ অনুষ্টানের আয়োজন করবে আইডিয়াল ফ্রেন্ডস নামের একটি সংগঠন। এছাড়াও আরও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শুভ নববর্ষকে স্বাগত জানিয়ে নানা আয়োজন করা হয়েছে। অনুষ্টিত হবে বর্ণাঢ্য র‌্যালী, কবিতা, আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান। এ সব অনুষ্টানে স্থানীয় সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করার কথা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com