বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিনব্যাপী জন্ম উৎসব শুরু আজ সুরমা নদী থেকে চুনারুঘাটের মা ও মেয়ের মরদেহ উদ্ধার নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার হবিগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শায়েস্তাগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন হুইপ জি কে গউছ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্ব্যে মারাত্মক হুমকী নবীগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক কিরণ দেবের বৌভাত অনুষ্ঠিত বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিনব্যাপী জন্ম উৎসব শুরু আজ

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সৎসঙ্গ বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভ জন্ম উৎসব পালনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কালীবাড়ি প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই উৎসব শুরু হবে।আজ সন্ধ্যা সাড়ে ৫ টায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধর্ম গবেষক ও বিশিষ্ট গীতাপাঠক শ্রীযুক্ত রায়ন চক্রবর্তী শ্রীমদভগবদগীতা পাঠ ও পুরুষোত্তমের অমৃত কথা আস্বাদন করবেন।গীতাপাঠের পরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় থাকছে উষাকীর্তন, সমবেত বিনতি প্রার্থনা, শ্রী শ্রী ঠাকুরের অমিয় বাণী পাঠ, ধর্মীয় আলোচনা সভা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণ। এছাড়াও শুক্রবার সকাল ৮টায় কালীবাড়ি এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করবে এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।উৎসবকে সফল ও সার্থক করে তুলতে হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক হাজার ভক্ত ও অনুরাগীর সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
সৎসঙ্গ বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সুনিল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক এডভোকেট অর্জুনা চন্দ্র রায় এই মহোৎসবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দ ও সুধীজনকে উপস্থিত থেকে উৎসবকে প্রাণবন্ত করার জন্য আন্তরিক অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com