বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিনব্যাপী জন্ম উৎসব শুরু আজ সুরমা নদী থেকে চুনারুঘাটের মা ও মেয়ের মরদেহ উদ্ধার নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার হবিগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শায়েস্তাগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন হুইপ জি কে গউছ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্ব্যে মারাত্মক হুমকী নবীগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক কিরণ দেবের বৌভাত অনুষ্ঠিত বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের সর্ববৃহৎ স্বনির্ভর ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’ এর নিজস্ব অর্থায়নে প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ বুধবার আশা-হবিগঞ্জ জেলার পক্ষ থেকে হবিগঞ্জ জেলা প্রশাসক মো: জাকির হোসেন-এর নিকট ৪০০টি শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করা হয়। কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা-র ম্যানেজমেন্ট ট্রেইনি রুনা আক্তার, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: মাহফুজ আলম, সিআরএম বিদ্যুৎ কুমার রায়, সৈয়দ আমজাদ হোসেন এবং সিবিএম মো: জিয়াউল করিমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীবৃন্দ। আয়োজকরা জানান, মানবিক সেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আশা দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com