বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিনব্যাপী জন্ম উৎসব শুরু আজ সুরমা নদী থেকে চুনারুঘাটের মা ও মেয়ের মরদেহ উদ্ধার নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার হবিগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শায়েস্তাগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন হুইপ জি কে গউছ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্ব্যে মারাত্মক হুমকী নবীগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক কিরণ দেবের বৌভাত অনুষ্ঠিত বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবীগঞ্জের লিটন দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পর্যায়ে দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা লিটন মিয়া। ‘ডিজিটাল সেন্টার স্টার ইনসেনটিভ অ্যাওয়ার্ড প্রোগ্রাম’-এর আওতায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজক সূত্রে জানা গেছে, দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশ থেকে ১৮ জন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ জন্য বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে অংশগ্রহণ, প্রশিক্ষণ, অনলাইন সাক্ষাৎকার, সেবা গ্রহীতাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও নির্মাণসহ বিভিন্ন ধাপে তাঁদের দক্ষতা যাচাই করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই, স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ব্যাংক এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচিত ১৮ জন উদ্যোক্তাকেই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে লিটন মিয়া বলেন, এর আগেও তিনি একবার জাতীয় পর্যায়ে দেশসেরা ইউনিয়ন ডিজিটাল তথ্য উদ্যোক্তা নির্বাচিত হয়েছিলেন। এবারের স্বীকৃতি তাঁকে তৃণমূল মানুষের দোরগোড়ায় আরও দ্রুত, সহজ ও মানসম্মত ডিজিটাল সেবা পৌঁছে দিতে অনুপ্রাণিত করবে। এ অর্জনের পেছনে শুরু থেকে যাঁরা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে ডিজিটাল সেবার সম্প্রসারণ ও মানোন্নয়নে লিটন মিয়ার এ অর্জন নবীগঞ্জ উপজেলার জন্য গৌরবের। তাঁর এ সাফল্য এলাকার অন্যান্য ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদেরও আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com