বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপিন পালের জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
  • ৭০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশখ্যাত বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা স্বাধীনতা সংগ্রামী বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের ১৫৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার পইল বিপিন পাল পাঠাগার প্রাঙ্গনে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক কেক কেটে দু’দিনব্যপী কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, বিপিন পাল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ ইমামুল হক।
১৮৫৮ সালের ৭ নভেম্বর হবিগঞ্জ শহরতলীর পইল গ্রামে জন্মে গ্রহন করেছিলেন বিপিন চন্দ্র পাল। তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন, ছিলেন শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সাহিত্যিক ছাড়াও বহুগুণের অধিকারী। ১৯৩২ সালের ২০ মে তিনি পরলোক গমন করেন। মহান এই নেতাকে শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু ১৯৩৭ সালে হবিগঞ্জের পইল গ্রামে আসেন বিপিন পালের জন্মস্থান দর্শনের জন্য। অথচ মহান এ নেতার জন্ম ও মৃত্যুবার্ষিকী চলে যায় অনেকটা নিরবে নিভৃতে। তার স্মৃতি সংরক্ষণ ও দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com