মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

মনীপুরীদের ১২২তম ধর্মীয় রাস উৎসব পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আনন্দ-উল্লাস, ঢাক-ঢোল, মৃদঙ্গ-করতাল এবং শংখ-ধ্বনির মধ্যদিয়ে রাধা-কৃষ্ণের লীলাকে ঘিরেই চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে অনুষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া মনিপুরি সম্প্রদায় ১২২তম মহারাস উৎসব। গত রোববার এ উপলক্ষে পর্যায়ক্রমে রাখাল নৃত্য এবং দুপুরে প্রসাদ বিতরণ হয়। রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শুরু হয় মহারাস উৎসব। সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত এ নৃত্য অব্যাহত থাকে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবির, চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম, জেলা প্রশাসক এর সিএ বিরেশ্বর সিংহ। উৎসবে বক্তারা বলেন, মনিপুরি সম্প্রদায়ের সংস্কৃতি আরও বিকশিত করার জন্য বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ঈদুল আযহা, দুর্গাপুজা ও রাস উৎসব বাঙ্গালীর ঐতিহ্য।
উল্লেখ্য ১৭৭৯ সালে মনিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র স্বপ্নদ্রষ্ট হয়ে যে নৃত্যগীতের প্রর্বতন করেছিলেন  তাহাই রাসোৎসব। এর ফলে মনিপুরী সম্প্রদায়ের মধ্যে এ কৃষ্টির ধারাবাহিকতায় কোন ছেদ পড়েনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com