মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

নবীগঞ্জে দেনাদারের হামলায় বাশঁ ব্যবসায়ীসহ আহত ১০

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫
  • ৬০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে মাত্র দেড়শ টাকা বকেয়ার পাওনা নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় ক্রেতা-বিক্রেতার মধ্যে বাকযুদ্ধ হয়। এক পর্যায়ে দেনা ধারের লোকজনের হামলায় পাওনাদার বাঁশ ব্যবসায়ীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন গুরুতর আহত ব্যবসায়ী মোহন মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। ফলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অপর আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার সন্দলপুর গ্রামের মোহন মিয়া দীর্ঘদিন ধরে নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে বাঁশের ব্যবসা করে আসছেন। সম্প্রতি কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের জামাল মিয়া সাড়ে ৩’শ টাকায় বাশ খরিদ করে ২’শ টাকা জমা দেন। এবং দেড়শ টাকা পরে দেয়ার কথা বলে চলে যায়। গতকাল সোমবার সন্ধ্যায় মোহন মিয়া জামাল মিয়াকে পেয়ে বকেয়া দেড়শত টাকা খোজেঁন। এনিয়ে উভয়ের মধ্যে বাকযুদ্ধের সৃষ্টি হয়। খবর পেয়ে বাজারে অবস্থানরত জামাল মিয়ার লোকজন ছুটে গেলে বাশঁ ব্যবসায়ী মোহন মিয়া আহাদ মিয়ার চায়ের দোকানে আশ্রয় নেন। এক পর্যায়ে জামাল মিয়ার উত্তেজিত লোকজন চায়ের দোকানে প্রবেশ করে মোহন মিয়াকে বেদরক মারপিট করলে সে রক্তাক্ত জখম হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে স্থানীয় লোকজন এগিয়ে গেলে প্রায় আরো ১৪ জন লোক আহত হয়। এদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com