বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

লতিফিয়া আইডিয়াল ওয়েলফেয়ার ট্রাষ্ট নবীগঞ্জ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল সোমবার বিকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে লতিফিয়া ওয়েলফেয়ার ট্রাষ্ট নবীগঞ্জ কর্তৃক আয়োজিত উপজেলা ব্যাপী কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। ট্রাষ্টের সভাপতি কাজী মাওঃ মাহবুব আহমদ এর সভাপতিত্বে ও Untitled-1 copy.jpgsসেক্রেটারী মাওঃ মনসুর আহমদ আজাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদ ও বৃত্তি প্রদান করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ট্রাষ্টের প্রধান উপদেষ্ঠা ইউরোপিয় চ্যানেল আই এর ইসলামী ভাষ্যকার মাওঃ শফিকুল ইসলাম বিপ্লবী, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুন নূর, ৯নং বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান, ১০নং দেবপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জাবেদ আলী, ট্রাষ্টের উপদেষ্ঠা কাজী মাওঃ আব্দুল আলীম, মাওঃ আজাদুর রহমান, সহ-সভাপতি মাওঃ ইরফান উদ্দিন, অর্থ সম্পাদক হাফিজ রুহুল আমীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ ইব্রাহীম মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক কামাল আহমদ মজনু, প্রচার সম্পাদক লিয়াকত আলী তালুকদার, নির্বাহী সদস্য মুফতি এম এ মজিদ, ক্বারী আব্দুল আহাদ চৌধুরী, সুহেল আহমদ, অফিস সম্পাদক তাওহিদ আহমদ, উপজেলা প্রাঃ শিঃ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, মাওঃ ইদ্রিছ আলী ও মাওঃ নুরুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলার ১৭টি সরকারী সিলেবাস ভুক্ত মাদ্রাসার ৮৫ জন ছাত্র-ছাত্রীদেরকে কৃতি শিক্ষার্থী হিসেবে সনদ ও বৃত্তি এবং ১৩টি ইউপির চেয়ারম্যানসহ সকল অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com