মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

হবিগঞ্জ জেলা সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের র‌্যালী

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “সবার উপরে দেশ” এবং দেশ বাচাঁও,  শ্রমিক বাচাঁও, শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলা শহরে সিএনজি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের এক ব্যতিক্রমধর্মী র‌্যালী ও পথসভার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা সিএনজি ষ্ট্যান্ড থেকে ৩ শতাধিক সিএনজি অটোরিক্সা নিয়ে শহর প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত পথসভায় হবিগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম বলেন-দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়ছে, যার কারণে আমাদের দিন মজুর শ্রমিক ভাইদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সকল রাজনৈতিক  দলের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন আগামীতে কোন প্রকার রাজনেতিক কর্মসূচী দেয়ার আগে দিন মজুর শ্রমিক ভাইদের কথা ভেবে দেখেন। র‌্যালীতে আর ও উপস্থিত ছিলেন সহঃ সভাপতি সারাজ মিয়া, খায়রুল আলম চৌঃ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক- রেজাউল করিম তোরাব, সাংগঠনিক  সম্পাদক সাহাব উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল হেকিম, প্রচার সম্পাদক-মোঃ জিতু মিয়া, পারভেজ কামাল, রুহেল মাষ্টার, শ্রমিক নেতা জুয়েল, হাবীব, মিনু, সফর আলী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com