রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আইডিয়াল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আইডিয়াল ল্যাবরেটরি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকে সাড়ে ১২টা আড়াই ঘন্টার বেসরকারি এ পরীক্ষাটি ছিল অনেকটা সরকারী বৃত্তি পরীক্ষার পাক প্রস্তুতিমূলক পরীক্ষা। শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জিং মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবমুখর পরিবেশে এ মেধাবৃত্তি পরীক্ষায় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মিলে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ৩৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও লক্ষ্যনীয়। আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা যাচাই এবং তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সচেতন মহল।
শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হলে তারা ভবিষ্যতে শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা পাবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ তৈরি হয়।
নবীগঞ্জ উপজেলার শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং আগামী প্রজন্মকে মেধা ও মননে সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে আইডিয়াল ল্যাবরেটরি হাই স্কুলের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে উপজেলার শিক্ষার্থীরা পড়াশোনায় আরও বেশি উৎসাহিত হবে এবং মেধাবী শিক্ষার্থী তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আইডিয়াল ল্যাবরেটরি হাই স্কুলের উদ্যোগে এবার ষষ্ঠবারের মতো এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি নিরুপম দেব, পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক বিদ্যুৎ পাল, কেন্দ্র সচিব কলেজের অধ্যক্ষ নজির আহমেদ এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি সলিল বরন দাশের সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্র পরিদর্শন করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, হিরামিয়া গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, প্রধান শিক্ষক লিটন চন্দ্র রায়, শিক্ষক মধুসূদন ভট্টাচার্য্য শিক্ষক অনুজিত রায়, প্রভাষক জন্টু রায়, শিক্ষক মৃনাল কান্তি দাশ, প্রভাষক বিদ্যুৎ পাল, সাংবাদিক অঞ্জন রায়, পূবালী ব্যাংক ম্যানেজার দিপক দাশসহ বিভিন্ন সংগঠন ও আইডিয়াল উইমেন্স কলেজ ও হাইস্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com