মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

১৮ দলীয় জোটের নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জ জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩
  • ৬২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সারা বাংলাদেশে ১৮ দলীয় জোটের হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারন সম্পাদক নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বিকাল ৫টায় স্থানীয় আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে সারা শহর প্রদক্ষিণ শেষে চৌধুরীবাজার ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর পরিচালনায় অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কে এম আনোয়ার হোসেন, বানিয়াচং উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, মাধবপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কায়সার মোল্লা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, হবিগঞ্জ পৌর যুবলীগের সাধারন সম্পাদক তাজউদ্দিন তাজ, লাখাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাকিল। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শফিউল আলম মিলন, উত্তম বনিক, শাহ মোঃ আরজু, মিজানুর রহমান শামীম, এস এম ইউসুফ, নুরুল আমিন, হাজী সামছু, রন্টু পুরকায়স্থ, আলম প্রমুখ। সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, বিগত দিনে যারা হবিগঞ্জে টেন্ডারবাজি, চাদাবাজি সহ বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ছিল আজ তারাই হরতালের নামে শহরের ব্যবসায়ীদের দোকানপাট ভাংচুর করে শান্তিপূর্ণ হবিগঞ্জকে অশান্ত করে তোলার পাঁয়তারা চালাচ্ছে। এই সকল সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য হবিগঞ্জবাসীর প্রতি তিনি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com