বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

গ্রাম আদালতের বিচারকের ভূমিকায় অবতীর্ণ ব্যক্তিদের আইনি প্রশিক্ষন প্রয়োজন

  • আপডেট টাইম সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪
  • ৫৫২ বা পড়া হয়েছে

এম কাউছার আহমেদ ॥ কাগজে কলমে গ্রাম আদালতের অস্তিত্ব থাকলেও বাস্তবে হবিগঞ্জ জেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদে এর কার্যকারিতা নেই বললেই চলে। প্রয়োজনীয় লোকবল, বিচারকের ভূমিকায় অবতীর্ণ ব্যক্তিদের যথার্থ আইনি প্রশিক্ষণ, আইনের জটিলতা ও সঠিক প্রচার প্রচারণার অভাবে এখনও স্থবির রয়েছে গ্রাম আদালত কার্যক্রম।
হবিগঞ্জ জেলার ৭৭টি ইউনিয়নের মধ্যে উল্লেখ যোগ্য কয়েকটি ইউনিয়ন পরিষদ ছাড়া এ আদালতের কার্যক্রম চোখে পড়ার মত নয়। আইনত প্রতিটি ইউনিয়ন পরিষদেই ৪ সদস্য’র সমন্বয়ে গ্রাম আদালত গঠিত করার নির্দেশনার রয়েছে। কিন্তু কাগজে কলমে থাকলেও বাস্তবে এর নেই কোন প্রয়োগ। বেশির ভাগ ইউনিয়নের মেম্বার-চেয়ারম্যানগণ শালিস বৈঠকের মাধ্যমে বিচার করলেও গ্রাম আদালতে বিচার কার্যক্রম হচ্ছে কম।
একটি সূত্রে জানায়, একমাত্র লোকবলের সংকট থাকার কারণে গ্রাম আদালত এখন পর্যন্ত কাংঙ্খিত মানে উন্নতি হয়নি। সরকার প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিলেই গ্রাম আদালতরে পূর্ণাঙ্গতা আসবে বলে অনেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণের ধারণা। ফৌজদারী মামলার ক্ষেত্রে গ্রাম আদালত এখতিয়ারভূক্ত ধারাগুলো হলো দন্ডঃ বিধিঃ ১৬০, ৩২৩, ৩৩৪, ৩৪১, ৩৪১, ৩৫২, ৩৫৮, ৪২৬, ৫০৪, ৫০৬ (প্রথম অংশ) ৫০৮, ৫০৯, এবং ৫১০ ধারা। এছাড়াও ৩৭৯, ৩৮০, ৪০৩, ৪০৬, ৪১৭, ৪২০, ৪২৭, ৪২৮, ৪২৯, (যদি ক্ষতির পরিমাণ অনধিক পচাত্তর হাজার টাকা হয়) এবং ১৪১, ১৪৩, ১৪৭ গবাদিপশু সম্পর্কিত (আসামী অনধিক ১০জন হলে)। দেওয়ানী মামলার ক্ষেত্রে-চুক্তি বা দলিলমূল্য প্রাপ্য টাকায় আদায়, স্থাবর-অস্থাবর সম্পত্তি দখল পূণরুদ্ধার এবং গবাদিপশুর অনধিকার প্রবেশের জন্য ক্ষতিপূরণ এবং কৃষি শ্রমিকের মজুরী সংক্রান্ত মামলার সমূহের বিচার গ্রাম আদালতে করার বিধান রয়েছে। তবে গ্রাম আদালতের তফশীলভূক্ত বিরোধ ছাড়া অন্য কোন আদালতের বিচার করার এখতিয়ার নেই। ন্যায় বিচারের স্বার্থে বিবাদীকে কারাদন্ড প্রদানে ফৌজদারী মামলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করার বিধান রয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন’র সাথে আলাপকালে তিনি বলেন, ইউনিয়ন পরিষদে একজন মাত্র সরকারী কর্মকর্তা কাজ করেন। যার পক্ষে একা সমস্ত দায়িত্ব পালন করা খুব কঠিন। তিনি বলেন পুর্ণাঙ্গভাবে গ্রাম আদালত কার্যক্রম চালু করার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদের একজন করে পেরেশকার নিয়োগ জরুরী। তাহলে সক্রিয় হয়ে উঠবে গ্রাম আদালত কার্যক্রম। তিনি বলেন, গ্রাম আদালত কার্যক্রম সম্পূর্ণভাবে সচল হলে উচ্চ আদালতে মামলার জট কমে যাবে এবং সাধারণ মানুষ খুব অল্প খরচ ও স্বল্প সময়ে ন্যায় বিচার পাবে।
হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউ’পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন, লোকবল এবং আইনকে আরো যোগোপযোগি করাসহ সরাসরি রায় বাস্তবায়নের ক্ষমতা গ্রাম আদালতকে প্রদান করা হলে আদালত জন চাহিদার প্রেক্ষিতেই পূর্ণাঙ্গভাবে সক্রিয় হবে। তিনিও গ্রাম আদালত কার্যক্রমকে গতিশীল করার জন্য ইউনিয়ন পরিষদে পেরেশকার নিয়োগের ব্যাপারে সরকারের নীতি নির্ধাণী মহলের প্রতি অনুরোধ জানান।
অভিজ্ঞ মহল জানান, গ্রামের সাধারণ মানুষ, গ্রাম আদালত কি তা এখনও ভাল করে জানে না। ফলে গ্রাম আদালত তাদের কোন উপকারেও আসছেনা। ভিলেজ পলিটিক্স, পক্ষ-বিপক্ষ রাজনীতি কবলে পড়ে প্রতারিত হচ্ছে গ্রামের সাধারণ মানুষ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামীণ এলাকায় চলছে হানাহানি, রক্তপাত ও সংঘর্ষ। এসব বিষয়ে এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েল করতে সামান্য ঘটনাকে নিয়ে যাচ্ছেন থানা পুলিশ নতুবা আদালতে। এ চিত্র এখন গ্রামীণ অঞ্চলের প্রতিদিনকার।
গ্রাম আদালত সম্পর্কে মানুষের অজ্ঞতা ও আদালতে দায়িত্বরত বিচারকদের দক্ষতার অভাবে গ্রাম আদালত এখন পর্যন্ত কাঙ্খিত মানে উন্নতি হয় নি। গ্রাম আদালতের কার্যক্রম এখনও তুলানামূলভাবে ধীর গতিতে প্রসারিত হচ্ছে। সরকারি-বেসরকারিভাবে গ্রামীণ অঞ্চলে যথেষ্ট প্রচার প্রচারণা চালালে এই আদালতের প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি পাবে। জনগণ গ্রাম আদালতের সুফল ভোগ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে গ্রাম আদালতের বিচারকের ভূমিকা অবতীর্ণ ব্যক্তিদের যথার্যত আইনি প্রশিক্ষন গ্রহণ করা প্রয়োজন। আর এতে গ্রাম আদালত কার্যকর হবে, সুফল পাবে জনগণ।
উল্লেখ্য, গ্রামীণ জনগোষ্ঠির কাছে স্বল্প খরচে ন্যায় বিচারের সুফল পৌঁছে দিতে ১৯৭৬ সালে প্রণীত হয় ‘গ্রাম আদালত অধ্যাদেশ’। পরবর্তীতে কিছু সংশোধনের পর ২০০৬ সালে অধ্যাদেশটি আইনে রুপান্তরিত করা হয়। ‘গ্রাম আদালত আইনে’। প্রতিটি ইউনিয়নেই গ্রাম আদালত স্থাপনের নির্দেশনা রয়েছে প্রণীত আইনে। গত বছরের মাঝামাঝিতে সংসদে ‘গ্রাম আদালত (সংশোধন) বিল ২০১৩ পাশ করা হয়। কম খরচে দরিদ্র, অনগ্রসর, নারী, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির জন্য সামাজিক নিরাপত্তা ও বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চত করা, উচ্চ আদালতে মামলার চাপ কমানো এবং সামাজিক ন্যায্যতা নিশ্চিত করতেই গ্রাম আদালত গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com