শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা ॥ নিহত ৩ নবীগঞ্জে সরকারি ঔষুধ আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত ২ ব্যক্তি কারাগারে বানিয়াচঙ্গে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ॥ নওজোয়ান স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হবিগঞ্জে আব্দুস সালামের মৃত্যুতে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শোক হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘পাঠচক্রের বইপাঠ কার্যক্রম উদ্বোধন স্নানঘাট ইউপি’র সাবেক চেয়ারম্যান শফিক চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত বানিয়াচঙ্গের পুকড়া ইউনিয়নে দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ায় ইউসুফ তরফদার এবং লিংকনের বিরুদ্ধে প্রতিবাদ সভা বাহুবলে ২৬ বছরেও মেলেনি সেতু বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ১ লাখ টাকা জরিমানা কৃষকদলের সাবেক সভাপতি মখলিছ উর রহমান আর নেই

বানিয়াচঙ্গের খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যায়লয়ে চুরি

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের সুবিদপুর ইউনিয়নের খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যায়ল আতুকুড়া’র আবারও দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চুরেরা বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে ২য় ও ৩য় তলার টয়লেটের লক্ষাধিক টাকার স্যানেটারী সামগ্রীয় চুরি করে নিয়ে গেছে। গত সোমবার রাতে এ ঘটনাটি ঘটেছে। গতকাল বুধবার বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ চুরি প্রতিরোধে এক বিশেষ সভা করেন। সভায় চোরদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয়ের সংশ্লিষ্টদের সূত্র জানায়, গত সোমবার রাতে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের কৌশলে সংঘবদ্ধ চোরেরা প্রবেশ করে। এ সময় তারা বিদ্যালয়ের ২য় ও ৩য় তলার টয়লেট রুমের দরজায় তালা ভেঙ্গে ৮টি টয়লেটের প্রায় লক্ষাধিক টাকার স্যানেটারী মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে পাহাড়াদার এ দৃশ্য দেখে বিষয়টি প্রধান শিক্ষককে অবগত করেন। পরে প্রধান শিক্ষক এ বিষয়টি ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দকে অবগত করলে পরবর্তীতে ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ বিদ্যালয় পরিদর্শন করেন। এর আগে ১৪ ফেব্রুয়ারি বিদ্যালয় থেকে ১৪টি বৈদ্যুতিক ফ্যান ও ১৯ মার্চ রড চুরির ঘটনা ঘটে। রড চুরিকালে এক চোরকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন। এ দিকে ঘনঘন চুরির ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকসহ ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বেড়েছে। এ অবস্থায় বিদ্যালয়টিতে নিরাপত্তা জোরদারে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্টরা।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, বিদ্যালয়ে চুরির বিষয়টি অবগত হয়েছি। এ ব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com