শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা ॥ নিহত ৩ নবীগঞ্জে সরকারি ঔষুধ আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত ২ ব্যক্তি কারাগারে বানিয়াচঙ্গে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ॥ নওজোয়ান স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হবিগঞ্জে আব্দুস সালামের মৃত্যুতে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শোক হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘পাঠচক্রের বইপাঠ কার্যক্রম উদ্বোধন স্নানঘাট ইউপি’র সাবেক চেয়ারম্যান শফিক চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত বানিয়াচঙ্গের পুকড়া ইউনিয়নে দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ায় ইউসুফ তরফদার এবং লিংকনের বিরুদ্ধে প্রতিবাদ সভা বাহুবলে ২৬ বছরেও মেলেনি সেতু বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ১ লাখ টাকা জরিমানা কৃষকদলের সাবেক সভাপতি মখলিছ উর রহমান আর নেই

মাধবপুরে এসআরবি’র অভিযান ৩ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পণ্যে মোড়ক ব্যবহার না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের যৌথ উদ্যোগে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় পণ্যে মোড়ক ব্যবহার না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, বিসমিল্লাহ বেকারীর মালিক মো. আল মামুনকে ২৫ হাজার টাকা, মেসার্স ঢাকা বেকারীর মালিক মাহামুদুল হাসানকে ১৪ হাজার টাকা এবং মিষ্টিমুখ দোকানের মালিক অরুণ কুমার পালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল দুপুর আনুমানিক দেড় ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-৯ জানায়, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com