সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ ॥ ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে হবিগঞ্জ জেলা পরিষদ হবিগঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ হবিগঞ্জ বিজিবি’র পৃথক অভিযান ১০ লক্ষাধিক টাকা মূল্যের বিস্কুট কম্বলসহ ভারতীয় পন্য উদ্ধার শহরের অনন্তপুর যুব কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার জাতীয় সমবায় দিবস উপলক্ষে মাধবপুরে র‌্যালি ও সভা আজমিরীগঞ্জে পুলিশের অভিযান জুয়া খেলার অভিযোগে আটক ৩ চুনারুঘাটে র‌্যালি ও আলোচনা মাধ্যমে জাতীয় সমবায় দিবস উদযাপন লাখাই ইউএনওর বদলি স্থগিত

চুনারুঘাটে র‌্যালি ও আলোচনা মাধ্যমে জাতীয় সমবায় দিবস উদযাপন

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, আরডিও দীপক রায়, উপজেলা সমবায় কর্মকর্তা রূপালী রানী পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সহসভাপতি মহিদ আহমদ চৌধুরী, ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সহসভাপতি মো. ইসমাইল হোসেন বাচ্চু এবং সমবায়ী মিজানুর রহমানসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনের অবদান তুলে ধরা হয়। বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। সমবায়ের মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com