সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ ॥ ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে হবিগঞ্জ জেলা পরিষদ হবিগঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ হবিগঞ্জ বিজিবি’র পৃথক অভিযান ১০ লক্ষাধিক টাকা মূল্যের বিস্কুট কম্বলসহ ভারতীয় পন্য উদ্ধার শহরের অনন্তপুর যুব কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার জাতীয় সমবায় দিবস উপলক্ষে মাধবপুরে র‌্যালি ও সভা আজমিরীগঞ্জে পুলিশের অভিযান জুয়া খেলার অভিযোগে আটক ৩ চুনারুঘাটে র‌্যালি ও আলোচনা মাধ্যমে জাতীয় সমবায় দিবস উদযাপন লাখাই ইউএনওর বদলি স্থগিত

লাখাই ইউএনওর বদলি স্থগিত

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৬৬ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের বদলির আদেশ স্থগিত করা হয়েছে। গত ৬ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে তারেক হাসানকে লাখাই উপজেলা থেকে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছিল। তবে সর্বশেষ আদেশে তাঁর বদলি স্থগিত হওয়ায় তিনি লাখাইয়েই দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর লাখাই উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন তারেক হাসান। তাঁর ঘন ঘন বদলির ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। বদলির আদেশ স্থগিতের খবরে স্থানীয় অনেকের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে।
এ বিষয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ইউএনও তারেক হাসান একজন সৎ কর্মকর্তা বলে তাঁরা শুনেছেন। তাঁর বদলির আদেশ স্থগিত হওয়ায় তাঁরা খুশি।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com