বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

দরিয়াপুর গ্রামে দু’দলের সংঘর্ষে ৩০ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
  • ৭১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে দু’দলের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে দরিয়াপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের আব্দুল হামিদ ও আব্দুল মালেকের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা মোকদ্দমাও রয়েছে। এর জের ধরে গতকাল বিকেলে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে লাল মিয়া (২৭), আব্দুল হাই (৩৭), কাউছার মিয়া (৩৫), তাজ উদ্দিন (৩৫), শামীম মিয়া (১৮), সালাম মিয়া (৬৫), মইন উদ্দিন (২৩), আরজ মিয়া (৫০), মোশাহিদ (২০), জয়নাল (২৩), শাহজাহান মিয়া (২৪) ও আব্দুল ওয়াহিদ (৫০)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com