মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

মাধবপুরে বিষপানে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় বিষপানে সিমু আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিমু আক্তার ওই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে সিমু আক্তার বিষপান করেন বলে পরিবারের সদস্যরা জানতে পারেন। পরে তাকে বমি করতে দেখা যায় এবং তার মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। তাৎক্ষণিকভাবে স্বামী হাবিবুর রহমান ও তার বোন তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। বিষপানের কারণ এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com