বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বাহুবলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ॥ আহত ৪ ॥ ভিক্ষুব্ধ জনতার ঢাকা-সিলেট মহা-সড়ক অবরোধ

  • আপডেট টাইম রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪
  • ৫৯১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মহা-সড়কের পাশে বালু বোঝাইরত ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে সিএনজি টেক্সী ধুমড়েমুচড়ে এক যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি গ্রামের নিকট নদী ব্রিক্স ফিল্ডের কাছে রাস্তার পাশে একটি ট্রাক্টরে বালু বোঝাই চলছিল। এ সময় ট্রাক্টরের পেছনে পুটিজুরীগামী একটি সিএনজি টেক্সী ধাক্কা দেয়। এতে সিএনজি টেক্সীটি ধুমড়েমুচড়ে যায় এবং টেক্সী যাত্রী উপজেলার দীঘিরপাড় গ্রামের হারুনুর রশিদ (৫০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন দৌলতপুর গ্রামের আব্দুল হামিদ-এর পুত্র সিএনজি টেক্সী চালক সুমন (২৫), নবীগঞ্জের জালালসাপ গ্রামের মুশাহিদ এলাহী (৪৫), চকহায়দর গ্রামের উজ্জল (২২) ও বাহুবলের পুটিজুরীস্থ দ্যা প্যালেস লাক্সরী রিসোর্ট-এর আইটি বিভাগের কর্মী রিপন সিং (৩০)। এর মধ্যে চালক সুমন ও মুশাহিদ এলাহীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং উজ্জ্বলকে হবিগঞ্জ ও রিপন সিংকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার সম্ভুপুর থেকে বাহুবল সদর পর্যন্ত রাস্তার একপার্শ্ব বালু ব্যবসায়ীরা দখল করে ফসরা সাজিয়ে রেখেছেন। এতে যানবাহন ও পথচারীদের চলাচল মারাত্মকভাবে বিঘিœত হলেও কর্তৃপক্ষ নির্বিকার। ফলে বালু বোঝাইকালে অথবা বালুর স্তুপে বাঁধাগ্রস্থ হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অতি সম্প্রতি রাস্তার পার্শ্বে বালু স্তুপের কারণে পৃথক দুর্ঘটনায় এক কিশোর ও এক মহিলার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com