মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

নবীগঞ্জে ঘরে ঘরে গ্যাসের দাবীতে আগামীকাল মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪
  • ৫৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলনের অবরোধ কর্মসূচি বাতিল করে মানববন্ধন ও মহা-সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।
গত শুক্রবার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে রহমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামীকাল ২২ অক্টোবর নবীগঞ্জে ঘরে ঘরে গ্যাস চাই দাবী আদায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও মহাসমাবেশের কর্মসূচি ছিল। কর্মসূচিকে সামনে রেখে গত শুক্রবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য এম,এ, মুনিম চৌধুরী, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক চৌধুরী সেলিম, পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আ,খ,ম ফখরুল ইসলাম কালাম, নবীগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সমাজ সেবক মিজানুর রহমান চৌধুরী শামীম, ইনাতগঞ্জ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান, গ্যাস আন্দোলন কমিটির উপদেষ্টা ডাঃ আজিজুর রহমান ও হাজী আতাউর রহমান, আউশকান্দি সচেতন নাগরিক সমাজের নেতা শাহনুর আলম, সচেতন নাগরিক সমাজের সাধারন সম্পাদক ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ জাপা নেতা মুরাদ আহমদ, সচেতন নাগরিক সমাজের নেতা এম এ আহমদ আজাদ, আব্দুল মুকিত, সচেতন নাগরিক সমাজের নেতা শিহাব আহমদ, ইউপি সদস্য আব্দাল মিয়া প্রমূখ। সভায় নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করব এবং আগামী ২২ তারিখ অবরোধের পরিবর্তে মানববন্ধন হবে এর পর পরই মহা সমাবেশ অনুষ্টিত হবে। উক্ত আন্দোলনকে রাজনীতির উর্ধ্বে থেকে করতে হবে। যারা বিগত সময়ে আন্দোলনের নামে ব্যক্তিগত বাণিজ্য করেছেন তাদের চিহিৃত করে বিতারিত করতে হবে। তিনি আরো জানান ১১ নভেম্বর প্রধানমন্ত্রী বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শন ও কম্প্রেসার সেন্টার এবং বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করতে আসবেন। এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে নবীগঞ্জবাসীর এ দাবী পৌছে দেওয়ার জন্য আমি দায়িত্ব নিলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com