বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

আরও একটি মামলা থেকে অব্যাহতি পেলেন গউছসহ বিএনপির ৯৪ নেতাকর্মী

  • আপডেট টাইম বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আরও একটি মামলা থেকে অব্যাহতি পেলেন জি কে গউছ, স্পেশাল পিপি কামাল উদ্দিন সেলিমসহ ৯৪ জন নেতাকর্মী। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মুহা: বজলুর রশিদ মামলা থেকে তাদের অব্যাহতি দেন। আসামিপক্ষে ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মঞ্জুর উদ্দিন শাহীন, অতিরিক্ত পিপি নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, এডভোকেট আব্দুল মজিদ প্রমূখ। মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই শহর এলাকায় ছাত্রজনতা ও বিএনপি নেতাকর্মীর সাথে পুলিশ ও স্বৈরাচারী আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বিচারে তাদের ওপর গুলিবর্ষণ করে। পরে উল্টো পুলিশের এসআই কৃষ্ণধন বাদী হয়ে পদত্যাগকারী মেয়র ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জিকে গউছ ও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নারী শিশু কোর্টের স্পেশাল পিপি কামাল উদ্দিন সেলিমসহ ৯৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনসহ এসল্ট মামলা করেন। পরে সরকার পতন হলে সকল রাজনৈতিক মামলা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আদেশে বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সদর থানা পুলিশ মামলাটির চূড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করে। যার বিশেষ ট্রাইব্যুনাল নং-৮/২৫ইং। গতকাল রাষ্ট্রপক্ষের পিপি মোঃ আব্দুল হাই চূড়ান্ত রিপোর্ট গৃহীত হতে আপত্তি নেই মর্মে আদালতকে অবগত করলে আদালত তা মঞ্জুর করে আসামিদের অব্যাহতি দেন। এর আগেও বেশ কয়েকটি রাজনৈতিক মামলা এমন আদেশেই নিষ্পত্তি করা হয়। বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী জানান, আদালত থেকে মামলাগুলো অব্যাহতি দিলেও পুলিশ কিয়ারেন্স পেতে তাদের ভোগান্তি পোহাতে হয়। অনেকেই বিভিন্ন প্রয়োজনে বিদেশে যেতে পারেন না। তাই মামলা শেষ হলে যাতে সহজেই পুলিশ কিয়ারেন্স মিলে সে ব্যবস্থার দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com