শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমানের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গলাল, সম্পাদক সাধারণ নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল, সম্পাদক বিভূ হবিগঞ্জসহ ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু ॥ সকলের মাঝে স্বস্থি লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা

হবিগঞ্জে কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩৬ জুলাই ছাত্র আন্দোলনে দৈনিক কালবেলা গুরুত্বপূর্ণ ভূমিকাল পালন করেছিল। ছাত্র আন্দোলনের সময় কালবেলা সবচেয় এগিয়ে থেকে আন্দোলনের সংবাদ পরিবেশন করে নিজেদের সাহসিকতায় পরিচয় দিয়েছেন। কালবেলা ইতিমধ্যে দেশের কোটি পাঠকদের মন জয় করেছে।
দেশের সাংবাদিকতায় অনন্য স্থান করে নিয়েছেন। বিশেষ করে জিডিটাল প্লাটফর্ম এখন পাঠকদের কাছে হাতে হাতে পৌছে দিয়েছে কালবেলা।
আগামীতে আরো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দ্রুত এগিয় যাবে এমন প্রত্যাশা করেছেন কালবেলার নিকট।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে দৈনিক কালবেলা এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথিরা এমন মন্তব্য করেছেন।
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ফজলুর রহমানের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: আবুল হাসেম।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ, হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারী কাজী মহসিন আহমেদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শামছুল হুদা, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, দৈনিক যুগান্তর ও একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালীম, বাংলাদেশ বেতার এর জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, সাংবাদিক সৈয়দ মশিউর রহমান, এম সজলু, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শাহ আলম, তানভীর রহমান, আব্দুল মতিন, কালবেলার বাহুবল প্রতিনিধি টিপু সূলতান জাহাঙ্গীর প্রমুখ।
পরে অতিথিবৃন্দ কেকে কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। শেষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com