নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্রসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে করগাও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের হরেন্দ্র দাশ ও হরিন্দ্র দাশের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। গতকাল হরেন্দ্র দাশ রাস্তা দিয়ে যাওয়ার সময় মতির দোকানে সামনে পৌছুলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা হরিন্দ্র দাশ সহ তার লোকজন হামলা চালায়। এ সময় তার চিৎকারে তার ছেলে অন্ত চন্দ্র দাশ ও সুমন দাশ এগিয়ে এলে তাদের উপরও তারা হামলা চালায়। এতে পিতা-পুত্র আহত হয়। আহতের মধ্যে হরেন্দ্র দাশ (৬৫)কে সিলেট এবং অন্ত দাশ (২০) ও সুমন দাশ (২২)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।