বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের অভিযান ২২টি মোটরসাইকেল আটক ৩১ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সড়ক নিরাপত্তা ও শৃংখলা নিশ্চিত করতে হবিগঞ্জ শহরে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকালে শহরের সার্কিট হাউজ ও বেবিস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কাগজপত্রবিহীন, লাইসেন্সবিহীন এবং হেলমেট ছাড়া চলাচলকারী মোট ২২টি মোটরসাইকেল আটক করা হয়। একই সঙ্গে ৩১ জন চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, সড়ক নিরাপত্তা বজায় রাখতে এবং শহরের শৃংখলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান চলমান থাকবে। সেনাবাহিনীর সদস্যরা জানান, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আটক মোটরসাইকেলগুলোর মালিকদের প্রমাণপত্র যাচাইয়ের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com