বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত সোমবার (১০ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পার্শ্বে গ্র্যান্ড নবাব রেস্টুরেন্টে এই ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, হবিগঞ্জের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, হবিগঞ্জ জেলার সামাজিক, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উক্ত ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের পূর্বে বিশ্ববিদ্যালয় ও দেশের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করার প্রত্যয় ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আয়োজক কমিটির সদস্যবৃন্দ। উপস্থিত অতিথিরা এই আয়োজনের প্রশংসা করেন এবং এটি শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com