বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জ পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৩৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় ৪ জন’কে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবপাড়া এলাকা থেকে মোহাম্মদ আলী ওরপে মোল্লা (৪২) নামের ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মোল্লা শরিয়তপুর জেলার জাজিরা থানার চিটারচর এলাকার ইউনুছ মাতব্বর এর ছেলে। সে দীর্ঘদিন ধরে নবীগঞ্জ দেবপাড়া এলাকায় আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার মামলা নং ১৯, তারিখ ১০-০৬-২০২১ এর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯ (খ)/৩৮ ধারায় বিজ্ঞ আদালত ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এর থেকেই সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অপর অভিযানে নবীগঞ্জ থানা এলাকার বকশীপুর থেকে জিআর পরোয়ানার ৯৫/২৪ ভুক্ত আসামী নিজাম উদ্দিনের ছেলে শাহনেওয়াজ ওরফে শানাজ (২১), এবং নবীগঞ্জ থানার নিয়মিত পৃথক দু’টি মামলার পলাতক আসামী রামপুর গ্রামের মৃত আমীর আলীর ছেলে মো: আবু তাহের মিয়া (৫০), ও মধ্যসমত গ্রামের রয়ফর উদ্দিনের ছেলে মো: শামীম মিয়া (৩৫)কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com