মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ইংল্যান্ড প্রবাসী হুজি সদস্য নবীগঞ্জের সামিউন গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৩৮ বা পড়া হয়েছে

এম এ বাছিত/কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সাথে জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী নবীগঞ্জের আব্দুল মুকিত ওরপে ছামিউন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে ঢাকার ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে নবীগঞ্জের গোপলার বাজারের একটি গলিপথের ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১০-১২টি মোবাইল ও বিভিন্ন কোম্পানীর ৭টি সীমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ছামিউন নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফুটারচর গ্রামের মৃত হামদু মিয়ার পুত্র।
বিভিন্ন সূত্রে জানায়, ছামিউন ইংল্যান্ডে জন্ম গ্রহণ করে। এরা ২ ভাই, ২ বোন। পিতা হামদু মিয়া মারা গেছেন। তার বড় ভাইয়ের নাম সেলিম। তার মা, ভাই এবং ২ বোন ইংল্যান্ডে অবস্থান করছেন। ছামিউন এক সময় মাদকসেবী ছিল। পরবর্তীতে সে ইংল্যান্ডে জঙ্গী সংগঠন হরকাতুল জেহাদের সদস্য ভূক্ত হয়। ইংল্যান্ডে হরকাতুল জেহাদের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ায় সেখানকার পুলিশ তাকে গ্রেফতারে তৎপরতা চালায়। ফলে সে আত্ম গোপন করে। এক পর্যায়ে সে সহ তার সঙ্গীরা সিরিয়া চলে যায়। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় ৭ মাস পূর্বে সে বাংলাদেশে চলে আসে।
স্থানীয় সূত্র জানান, ৭ মাস ধরে সে দেশে অবস্থান করলেও এলাকায় তার বিচরণ ছিল কম। এলাকার বাইরেই কেটেছে বেশী সময়। বাড়িতে যতক্ষণ থাকতো এর বেশী সময় সে নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকতো। দিবারাত্রি সে মোটর সাইকেল নিয়ে চলাফেরা করত। কারো সাথে তেমন মিশতো না। তবে তার চলাফেরা ও গতিবিধি ছিল সন্দেহজনক।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাত প্রায় পৌনে ১টার দিকে ঢাকা ডিবির স্পেশাল ফোর্সের একদল সদস্য নবীগঞ্জের গোপলার বাজার পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে ডিবি পুলিশ। গভীর রাতে ফাঁড়ির এএসআই বজলুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ এর সহায়তায় কয়েকটি বাড়ীতে অভিযান চালনো হয়। শেষ পর্যন্ত গোপলার বাজারের গলি রাস্তার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়। এ সময় তার নিকট থেকে ১০-১২টি মোবাইল এবং বিভিন্ন কোম্পানীর প্রায় ৭টি সীমকার্ড উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ জানান, গোপলার বাজার ফাঁড়ির পুলিশ আমাকে দেখা করার জন্য ফোন দেয়। বাড়ী থেকে বের হয়ে রাস্তায় গিয়ে দেখি সাদা পোষাকের পুলিশ দাড়িয়ে রয়েছে। আমাকে অভয় দিয়ে কয়েকটি নাম্বারে কথা বলার অনুরোধ করে তারা। এক পর্যায়ে যুক্তরাজ্য প্রবাসী ছামিউনকে গ্রেফতার করা হয়।
অভিযানে অংশ নেয়া স্থানীয় পুলিশের এএসআই বজলুর রহমান জানান, ঢাকা ডিবি পুলিশের স্পেশাল ফোর্স মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জেএমবির সক্রিয় সদস্য প্রবাসী ছামিউনকে গ্রেফতার করে ঢাকা ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। তার বিরুদ্ধে নাশকতা ও জঙ্গী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com