বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি রুয়েলের ব্যক্তিগত সহকারী জামাল হোসেন আটক

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের ব্যক্তিগত সহকারী (পিএ) জামাল হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা সদরের কালিবাড়ি রোড থেকে ধাওয়া করে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জামালকে কালিবাড়ি ক্রস রোড এলাকা থেকে একদল তরুণ ধাওয়া করে আটকের পর তাকে থানায় নেওয়া হয়। গত ৯ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের আসকর আলীর ছেলে হাফিজুর রহমান সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা থানার সামনে গেলে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। এ সময় মামলার বাদী হাফিজুরকে কুপিয়ে জখমসহ আরও অনেককে আহত করা হয়। হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, হবিগঞ্জ শহরে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দেড়শ’ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com