বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ৪

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে নারীসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা কালে ৪ জনকে আটক করে। ধৃত ব্যাক্তিরা হলো, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত প্রমত সরকার এর পুত্র রংগোমং সরকার (৪৩), রংগোমং সরকার এর স্ত্রী বন্দনা সরকার (৪০), কন্যা লাকী সরকার (১৭) ও বিমল সরকার এর স্ত্রী কৃষ্ণ দাসী সরকার (৩০)।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু প্রকৃয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com