সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জে ১২ কেজি গাঁজাসহ ৩ বিক্রেতা আটক ॥ সাইকেল জব্দ

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৭১ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের শিবপাশায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪ টায় শিবপাশা বাজারের অদূরে হবিগঞ্জ-আজমিরীগঞ্জ সড়কের ইসলামপাড়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করাহয়। আটককৃতরা হল- আব্দুল্লাহ, আব্দাল (৩২) আঙ্গুর মিয়া (২৯) ও আমির উদ্দিন (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, আজমির্রীগঞ্জের শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল রবিবার বিকাল ৪ টায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানে বের হন। বিকাল অনুমানিক সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশা বাজারের অদূরে হবিগঞ্জ-আজমিরীগঞ্জ সড়কের ইসলামপাড়া ব্রীজ এলাকায় অবস্থান নেন। একই সময় ৩ মোটর সাইকেল আরোহীকে আটককালে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুুলিশ তাদের আটক করে পর তল্লাশি চালিয়ে আব্দুল্লাহ ওরফে আব্দালের নিকট থেকে ৭ কেজি ও আঙ্গুর মিয়ার নিকট থেকে ৫ কেজি সহ মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুুলিশ। এ সময় চালক আমির উদ্দিনকে আটক ও তার টিভিএস-১১০সিসি (হবিগঞ্জ-হ-১২-২১২২) মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটককৃতরা জানায়, তারা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজ এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com