বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে দোকানে চুরির ঘটনায় ৫ জনকে করেছে পুলিশ। এ ঘটনায় ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত বুধবার গভীর রাতে সদর থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত তেলসহ মালামাল উদ্ধার করা হয়। আটকরা হল, শহরের দুলানগর এলাকার ছোট মিয়ার পুত্র আকাশ মিয়া (২০), চৌধুরী বাজার এলাকার আলমগীর মিয়ার পুত্র নয়ন মিয়া (২০), দুলানগরের মঞ্জিল মিয়ার পুত্র মিল্লাদ মিয়া (২৮), উমেদনগর গ্রামের রইছ আলীর পুত্র চোরের মূলহোতা হৃদয় মিয়া (২৫) ও অলি মিয়া (২৫)। এদের মধ্যে হৃদয় ও অলি মিয়া গতকাল বৃহস্পতিবার আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিনই শহরে কোনো না কোনো বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান চুরি হচ্ছে। এ বিষয়ে তারা পুলিশ টহলের জোর দাবি জানিয়েছেন। ওসি অজয় চন্দ্র জানান, চুরি রোধে পুলিশের অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com