বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শহরে সংবাদপত্র হকার্স কমিটির সদস্যদের মধ্যে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সংবাদ পত্র হকার্স কমিটির সদস্যদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়াতনে জেলা প্রশাসনের দেয়া বরাদ্দকৃত এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ প্রেসকাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনছুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক যায় যায়দিন পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি নূরুল হক কবির, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, হবিগঞ্জ জেলা সংবাদ পত্র হকার্স কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ৪০ জন হকারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন। কম্বল পেয়ে হকাররা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com