বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

রসিকতার ডামি নির্বাচন বন্ধ করুন-এনামুল হক সেলিম

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আওয়ামীলীগ সরকারের পদত্যাগের এক দফা দাবীতে ১১তম ধাপে চলমান ৩৬ ঘন্টা অবরোধ কর্মসূচিতে অবরোধের সমর্থনে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম নেতৃত্বে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ
সংগঠনের নেতাকর্মীরা গত বুধবার হবিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন।কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বিএনপি সদস্য ও জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা ওলামাদল সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মুকিম চৌধুরী, মোঃ সামছুল হক, মাসুক ভান্ডারী, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আবুল হোসেন, বিএনপি নেতা মোঃ কাজল মেম্বার, খায়রুল ইসলাম মাস্টার, জেলা শ্রমিকদল নেতা মোঃ আক্তার মিয়া, মোঃ শের আলী, গোপায়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাফিজুর রহমান খান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল, তেঘরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিল্লু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সদস্য সচিব শেখ সোহেল, জেলা যুবদল নেতা সোহেল আহমেদ, দক্ষিণ বানিয়াচং যুবদল যুগ্ম আহবায়ক আবুল হাসান আসাদ, বিএনপি নেতা, ইসহাক মিয়া, সাহেব আলী, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ জয়নাল মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ রাসেল, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল আহবায়ক মোঃ ইমন মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্মআহবায়ক মোঃ সেলিম মিয়া, মীর সাজু, মোঃ সুতি মিয়া, বিএনপি নেতা মুবাশ্বির আহমেদ, মামুন মিয়া, লিটন মিয়া প্রমূখ।সংক্ষিপ্ত সমাবেশে এনামুল হক সেলিম বলেন, আজব এক ডামি নির্বাচনের নামে অবৈধ নিশিরাতের সরকার বাংলাদেশের জনগনের সাথে নির্মম তামাশা করে যাচ্ছে, যা দেশে মানুষ কোনদিনও মেনে নেবে না, মেনে নিতে পারে না। তাই অনতিবিলম্বে জনগনের নিকট ক্ষমা প্রর্থনা করে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিন এবং এই রসিকতার ডামি নির্বাচন বন্ধ করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com