শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে টমটমের চাপায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে টমটম গাড়ীর চাপায় তাওহিদ মিয়া নামে ৬ বছরের এক শিশুর প্রাণ হারিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ নভেম্বর) সকাল ৯ টায় নবীগঞ্জ ভবের বাজার সড়কে। নিহত শিশু তাওহিদ কানাইপুর গ্রামের আফাই মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের আফাই মিয়ার ছেলে তাওহিদ মিয়া (৬) রবিবার সকালে স্থানীয় মসজিদ মক্তবে যাবার পথে ভবের বাজার থেকে নবীগঞ্জ গামী বেপরোয়া গতিতে আসা একটি টমটম শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। আহত শিশুকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার মৃত্যু ঘটে।
এদিকে ঘটনার পরপর চরগাও গ্রামের আলা মিয়ার ছেলে টমটম চালক জুনু মিয়া পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com