সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে লাশ হয়ে দেশে ফিরলেন মাধবপুরের সুফিয়া

  • আপডেট টাইম শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুরে স্বামীহারা জামাল মিয়া স্ত্রী সুফিয়া বেগম অভাব অনটনে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে গত রমজান মাসে সৌদি আরবে গৃহকর্মী কাজ করতে গিয়েছিলেন। কিন্তু সংসারে অভাব ঘোচানো দূরের কথা গতকাল বৃহস্পতিবার বিকেলে কফিনে বন্ধি লাশ হয়ে দেশে ফিরল সুফিয়া বেগম (৪৫)।
সুফিয়া বড় ছেলে জাকির হোসেন জানান, তার পিতা মারা যাবার পর তারা ৫ ভাই বোন সংসারে অভাব অনটন দেখা দেয়। পরিবারে সুখ-শান্তি ফিরিয়ে আনতে তার মা সৌদি আরবে যাওয়া সিদ্ধান্ত নেন। উপজেলার সুন্দাদিল গ্রামের ফিরুজ মিয়ার মাধ্যমে সুফিয়াকে সৌদি আরব পাঠানো হয়। সৌদি আরব যাবার পর সুফিয়া উপর বাড়ির মালিক বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করে। মৃত্যুর আগে তাকে দেশে ফিরিয়ে আনতে ফোনে অনেক আকুতি জানায়। কিন্তু গত ৪ মাস আগে তারা শুনতে পায় মা সুফিয়া বেগম সৌদি আরব মারা গেছেন। লাশ দেশে ফিরিয়ে আনতে ফিরুজ মিয়ার সঙ্গে যোগাযোগ করে। গতকাল বৃহস্পতিবার সকালে সৌদি আরব থেকে সুফিয়ার মৃত দেহ দেশে ফিরিয়ে আনার পর বাড়িতে তার ছেলে মেয়েরা কান্নায় ভেঙ্গে পড়েন। জাকির হোসেন জানায় পুলিশের সহযোগিতা নিয়ে তার মা সুফিয়াকে গ্রামের বাড়িতে দাফন করা হবে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, সুফিয়ার লাশ দেশে আসার ঘটনাটি তার ছেলে জানিয়েছেন।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান জানান, সৌদি আরবে মৃত্যুজনিত কারনে আর্থিক অনুদান ও ক্ষতিপূরণ যাতে পায় সরকারি ভাবে সবধরনে সহযোগিতা করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com