বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

চুনারুঘাটে ইভটিজারকে দুই বছরের কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক ইভটিজারকে দুই বৎসরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, গতকাল বিকাল ৩টার দিকে পৌর শহরের হাতুন্ডা গ্রামের গালস্ স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে একই এলাকায় ভাড়াটিয়া লিয়াকত আলীর বখাটে ছেলে আব্দুল করিম (২৫) ফুসলিয়ে ঘরে নিয়ে ইভটেজিং করে। এ সময় ছাত্রীর সুর চিৎকারে পার্শ্ববর্তী বাসার লোকজন এগিয়ে এসে ইভটিজার করিমকে আটক করে গণধোলাই দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করে। বিকাল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসে। আদালতে স্বাক্ষী প্রমাণে প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালত ওই ইভটিজারকে ৩৫৪ ধারায় দুই বৎসরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com