বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নিজামপুরে বজ্রাতে কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে হাল চাষ করার সময় বজ্রপাতে জাকির হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (০৭ আগস্ট) বিকেলে উপজেলার নিজামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির দৌলতপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। সে ট্রাক্টর চালকের সহকারী হিসেবে কাজ করছিল। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বৃষ্টির মধ্যে হালচাষ চলাকালে জাকির হোসেন চালকের পাশের আসনে বসা ছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে ট্রাক্টরের চালক লাফ দিয়ে নিচে পড়ে যাওয়ায় তিনি প্রাণে রা পেয়েছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার বলেন, নিহত ওই কিশোরের পরিবারকে সরকারি সহযোগিতা দেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com