রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে এক প্রবাসী স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল বুধবার (২৬ জুলাই) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোঃ আজিজুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আশরাফ আলী উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণাকালে তিনি পলাতক ছিলেন।
আদালতের পেশকার সৈয়দ গোলাম হাদী জুয়েল ও স্ট্রেনোগ্রাফার মুখলেছুর রহমান জানান, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা মন্নর আলীর কন্যা মাহমুদা আক্তার রেনুকে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত তৌহিদ উল্লার পুত্র আশ্রব আলীর নিকট বিয়ে দেয়া হয়। এর কিছুদিন পর রেনু জানতে পারে আশরাফ আলী পরকিয়ায় আসক্ত। এ নিয়ে কলহ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালের ১৫ মে আশরাফ আলী তার স্ত্রী মাহমুদা আক্তার রেনুকে পিটিয়ে হত্যা করেন। পরে তার মুখে বিষ ঢেলে দিয়ে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে আশরাফ পালিয়ে গেলে স্বজনদের সন্দেহ হয়। এ ঘটনায় রেনুর ভাই আইয়ূব আলী বাদী হয়ে আশরাফ আলীসহ তার পরিবারের ৫ জনকে আসামি করে ওই বছরের ২৯ মে আদালতে হত্যা মামলার আবেদন করেন। বিচারক আবেদনটি গ্রহণ করে বানিয়াচং থানাকে এফআইআর করার নির্দেশ দেন। পুলিশ এফআইআর করলেও আসামিদের গ্রেফতার করেনি। বাদির অভিযোগ আসামিদের মাধ্যমে পুলিশ বর্শীভূত হয়ে এরকম চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি না ধরায় আশরাফ আলীকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। ২০০৬ সালের ২৯ জুলাই শুধুমাত্র আশরাফ আলীকে আসামি করে তৎকালীন এসআই হেলাল উদ্দিন মামলাটির তদন্ত করেন। তদন্ত শেষে আশরাফ আলীকে একমাত্র আসামি করে আদালতে চার্জশীট দেন তদন্ত কর্মকর্তা। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিকেলে আদালত এ রায় ঘোষণা করেন। পেশকার আরও জানান, সাজা পরোয়ানা সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। রায়ে সন্তোষ প্রকাশ করে এ আইনজীবী বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। আইন সবার জন্যই সমান। এর মাধ্যমে অপরাধ প্রবণতা কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com