বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নয়ানী গ্রামের তাউছ মিয়ার পুত্র মোঃ বিল্লাল মিয়া (৩২), হবিগঞ্জ সদর উপজেলার আসেরা পূর্ব এলাকার বাজীদ আলীর পুত্র মোঃ সোহেল রানা (৩৮)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার ভোররাত সাড়ে ৩ টায় উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের বনগাঁও এলাকায় জনৈক শামছু মিয়ার পরিত্যক্ত ব্রিকস ফিল্ড এলাকায় সশস্ত্র ৮/১০ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তটি নেয়। পুলিশ তাদের দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতদলের বাকি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ডেগার, একটি লোহার শাবল, তিনটি লম্বা রামদা, একটি লাঠি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা সিএনজি জব্দ করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) মোঃ রাশেদুল হক বলেন, গ্রেপ্তারকৃত বিলাল মিয়ার বিরুদ্ধে চুনারুঘাটসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ প্রায় ডজনখানেক মামলা এবং সোহেল রানার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। গতকাল বুধবার দুপুরে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com