মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ২৫ বছর পর দখল মুক্ত হল বড় ভাকৈরের ফুটবল মাঠের একাংশ

  • আপডেট টাইম রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ঐতিহ্যবাহী বড় ভাকৈর গ্রামের মধ্যখানে অবস্থিত বড় ভাকৈর গ্রামের ফুটবল খেলার মাঠ ছিল। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মাঠটি গ্রামের কিছু মানুষ দখল করে নিজের আওতাভুক্ত করে রাখে যার জন্য বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের শরীর চর্চা, গ্রামের যুবকরা খেলা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে বঞ্চিত ছিল।
কয়েক মাস ধরে উক্ত মাঠকে উদ্ধার করার জন্য গ্রামবাসী বিভিন্ন পদক্ষেপ নেয়। প্রশাসনের বিভিন্ন সেক্টরে, জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগনের নিকট সর্বশেষ গ্রামবাসী মাঠ উদ্ধারের জন্য দখলকৃত মাঠে বিরাট মানববন্ধন করে। মানববন্ধন করার পরে নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ ফজলুল হক সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান আক্তার মিয়া ছোবা, নবীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা সহযোগীতার আশ্বাষ দেন, তারই প্রেক্ষিতে শালিসও হয় এবং মাঠ জড়িপ করে মাঠের ভূমি মাপ দেওয়া হয়।
গতকাল (২০ মে) গ্রামবাসী সম্মিলিত ভাবে মাঠের দুই প্রান্তে চারটি গোল পোস্ট স্থাপন করে ফুটবল মাঠের একাংশ দখল মুক্ত করেন। উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, স্থানীয় ভূমি অফিস সহ সংশ্লিষ্ঠ কর্র্র্র্তৃপক্ষের নিকট গ্রামবাসী ফুটবল মাঠের বাকী অংশ উদ্ধার করে ছাত্র/ছাত্রীদের শরীর চর্চা, গ্রামের যুবকদের খেলাধুলার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com