বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

দেশের অর্থনীতির মূল স্তম্ভ- শ্রমিকদের অধিকার সমুন্নত রাখতে হবে-এডঃ নোমান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১০ মে বুধবার বাদ এশা গণঅধিকার পরিষদের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল স্তম্ভ। অথচ এই মেহনতি মানুষগুলোকেই প্রতিটি ধাপে ধাপে হেয়-প্রতিপন্ন আর শোষণের শিকার হতে হয়। এই শ্রমিক মানুষদের অধিকার সমুন্নত রাখতে হবে। এ সময় তিনি যারা নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে শ্রমিক অধিকার পরিষদে যোগদান করেছেন এবং লড়াই করে যাচ্ছেন-তাদেরকে ধন্যবাদ প্রদান করেন। শ্রমিক অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল আউয়াল মিয়ার সভাপতিত্বে ও মকসুদ আলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার স্বমন্বয়ক জনাব ফুল মিয়া, পেশাজীবী অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার স্বমন্বয়ক জনাব বাবুল মিয়া, ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার দপ্তর সম্পাদক মাহদী হাসান, শ্রমিকনেতা আব্দুল আহাদ, শ্রমিকনেতা আমির আলী, শ্রমিকনেতা সাইফুল ইসলাম, সদর উপজেলার সহ সভাপতি আশরাফুল ইসলাম অহি, মোঃ লিটন মিয়া, মোঃ সজলু মিয়া, মোঃ আকলাছ মিয়া প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com