শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হরতালের সর্মথনে জামায়াতের মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ৭৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল জামায়াত আহুত হরতালের ১ম দিনে জেলা শহরে পিকেটিং ও মিছিল হয়েছে। সকালে জেলা জামায়াতের সহকারী লুৎফুর রহমান এবং জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমান ও সেক্রেটারী আতিকুল ইসলামের সোহাগের নেতৃত্বে জামায়াত শিবির নেতাকর্মীরা বাণিজ্যিক এলাকার শংকর বস্ত্রালয়ের মুখে পিকেটিং করে। এ সময় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করা হয়।
অতঃপর বেলা সাড়ে ১০টায় জেলা সেক্রেটারী মুশাহীদ আলী ও জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বেবীস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড (সিএনজি স্ট্যান্ড) এলাকায় গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়।
পথ সভায় মুশাহীদ আলী বলেন- সরকার পাতানো ও ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে একমাত্র জামায়াতকেই প্রতিবন্ধক মনে করে বলেই জামায়াতকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক ভাবে শীর্ষ নেতাদের একের পর এক দন্ডিত করছে। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী লুৎফুর রহমান, জেলা শিবিরের সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, জেলা শ্রমিক কল্যান সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়ছল, পৌর জামায়াতে সহকারী সেক্রেটারী তাসলিম আলম মাহদী, জেলা শিবিরের সাহিত্য সম্পাদক হাবিবুর রহমান খাঁন, অফিস সম্পাদক নাদির শাহ, জেলা ছাত্রকল্যাণ সম্পাদক শামছুদ্দোহা, হবিগঞ্জ শহর শিবির সভাপতি আশরাফুল ইসলাম, বৃন্দাবন কলেজ সভাপতি মোঃ আব্দুল্লাহ, সদর উপজেলা শিবির সভাপতি আজহারুল ইসলাম, পলিটেকনিক সভাপতি হাফেজ আবু মুসা, পৌর জামায়াত নেতা আসাদুজ্জামান সুমন, নজরুল ইসলাম, হারুন মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com