সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে পুলিশ এসল্ট ও বিস্ফোরক মামলায় বিএনপির সেক্রেটারী ও জেলা ছাত্রদল সভাপতির জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৩১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে পুলিশ এলস্ট ও বিস্ফোরক মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও লাখাই উপজেলা বিএনপির সেক্রেটারীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আাদলত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করেন। পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৬ নভেম্বর সন্ধ্যায় লাখাইয়ে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়। এ ঘটনার পর রাতেই লাখাই থানার এসআই ফজলে রাব্বী বাদী হয়ে পুলিশ এসল্ট ও বিস্ফোরক আইনে ২৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলার প্রেক্ষিতে বিএনপি নেতারা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে আসেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলামের আদালতে ৪২ নেতাকর্মী জামিন আবেদন করলে আদালত ৪০ জনের জামিন মঞ্জুর করে এবং লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম ও জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরানের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবি এডভোকেট আফজল হোসেন জানান, মামলায় ৪৩ আসামী আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত ৪০ জনের জামিন মঞ্জুর করে এবং ২ জনের না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। অপর একজন আসামী সময় চেয়ে আবেদন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com