বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টিউবওয়েল স্থাপন কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টিউবওয়েল স্থাপন কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগাসাজশে টেন্ডার অনুযায়ী টিউবওয়েল স্থাপনে যেসব উপকরণ দেয়ার কথা সেগুলোতে ঠিকাদারী প্রতিষ্ঠান কারচুপি করে অর্থআত্মসাত করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে সাধারণ মানুষ বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি উল্টো ভোগান্তিতে পড়েছেন। ফলে সরকার গৃহীত প্রকল্পের সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ।
জানা যায়, জেলার বিভিন্ন উপজেলায় টিউবওয়েল বসানোর জন্য সরকারি প্রকল্প গৃহীত হলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে টেন্ডার আহ্বান করা হয়। যার কাজ পায় মেসার্স শামীম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। কাজ পাওয়ার পর থেকেই তারা সরকারি টাকা আত্মসাতের লক্ষ্যে অনিয়মসহ কারচুপির আশ্রয় নিয়েছে।
সরেজমিনে বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, ওই ঠিকাদার প্রতিষ্ঠানটি যাদের বাড়িতে টিউবওয়েল বসিয়েছে বা বসানোর কাজ করছে অধিকাংশই অনিয়মে ভরপুর। ঠিকাদারী প্রতিষ্ঠানের এমন অনিয়মের বিভিন্ন বিষয় নিয়ে ইতোমধ্যে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ছাড়া শহরের মোহনপুর এলাকার মন্নর আলী, ছোট বহুলার আব্দুল কাইয়ূম, পাটলির মোঃ আলা উদ্দিন, ছোট বহুলার বাছির মিয়া, সুকচরের কুলদ্বীপ রায়সহ বেশ কয়েকজন গ্রাহকদের সাথে আলাপ করে জানা যায়, টেন্ডারের নিয়ম অনুযায়ী টিউবওয়েল বসানোর জন্য ১ ঘোড়া ক্ষমতা সম্পূর্ণ সাম্বার ছিবল মোটর স্থাপন করার কথা থাকলেও এর পরিবর্তে ০.৭৫ ঘোড়ার মোটর সংযোগ দেয়া হয়েছে অনেক জায়গায়। এ ছাড়াও জিআইপি পাইপের পরিবর্তে প্লাষ্টিক পাইপ দিয়ে কাজ করা হচ্ছে, ১ হাজারের লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংকির পরিবর্তে তার চেয়ে কম ধারণ ক্ষমতার ট্যাংকি স্থাপন, মোটরের নিরাপত্তার জন্য আড়াই ফুট বাই আড়াই ফুট দেয়াল নির্মাণের কথা থাকলেও ১ ফুটের কম নির্মাণ, মোটরের সংযোগের জন্য এসএস তারের পরিবর্তে নি¤œমানের তারের ব্যবহার, পানির ট্যাংকি বসানোর জন্য ৫ ফুট বাই ৫ ফুট প্লাটফর্ম বানানোর কথা থাকলেও দেড় ফুট বা ২ ফুট করে কম মাপে নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ওই প্লাটফর্ম নির্মাণ করতে নি¤œমানের ইট ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে। যা ইতোমধ্যেই খসে পড়ছে। তাছাড়াও টিউবওয়েলের নিচ ও চারপাশে পাকাকরণের কথা থাকলেও কোনো জায়গায় ইট বসিয়ে কাজ সেরেছেন ঠিকাদার। আবার অনেক জায়গায় ইটও বসানো হয়নি। এ ক্ষেত্রে ঠিকাদাররা গ্রাহকদের কাছ থেকে পাকাকরণের টাকা দাবি করছেন। যারা অতিরিক্ত টাকা দিয়েছেন তাদের টিউবওয়েলই পাকাকরণ করা হয়েছে তাও নি¤œমানের।
অনুসন্ধানে জানা যায়, মেসার্স শামীম ট্রেডার্সের ঠিকাদারের এসব অনিয়ম কাজে সহায়তা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন প্রকৌশলী মোহাম্মদ সজিব মিয়া। উল্লেখ্য গ্রামীণ জনপদে সুপেয় পানি সরবরাহ করতে সরকার কর্তৃক বাস্তবায়িত হচ্ছে বৃহৎ প্রকল্প। এর আওতায় সারা দেশে বসানো হবে ছয় লাখ টিউবওয়েল। এতে ব্যয় হবে নয় হাজার কোটি টাকা। আর প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৫ সালের মধ্যে। প্রকল্পের আওতায় নলকূপ স্থাপনের পাশাপাশি পানির উৎস নির্মাণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com