বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

মাধবপুরে ধান কাটার মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৭৫ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার মীরনগর হাওরে মা বাবার চোখের সামনে ধান কাটার মেশিন নিচে চাপা পড়ে শামীম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকালে এ ঘটনা ঘটে। নিহত শামীম উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের আবুল কালামের ছেলে।
গ্রামের ফয়সল মিয়া জানান, আবুল কালাম স্ত্রী ও ছেলে শামীম সহ হারবেষ্টার মেশিন দিয়ে জমির ধান কাটাতে পার্শ্ববর্তী হাওড়ে যায়। মেশিনের ধান কাটার এক ফাকে তার শিশু সন্তান শামীম অসাবধানতাবশত মেশিনের ধাক্কা লেগে শিশুটির মাথা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।
মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে মাধবপুর থানার এস আই শুভ দে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com