স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে সদর থানার ওসি জাহিদুল হকের নির্দেশে এসআই প্রদীপসহ একদল পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকদের মধ্যে সাজা, ওয়ারেন্ট ও বিভিন্ন মামলার আসামি রয়েছে। গতকাল শনিবার বিকালে তাদেরকে আদালতে প্রেরন করা হয়।