বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে শাহিন আহমদের মনোনয়নপত্র বাতিল আদেশ আপীলেও বহাল

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ এর মনোনয়ন বাতিল আদেশ আপীল বিভাগেও বহাল রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইকালে স্বাক্ষর নিয়ে জটিলতা থাকায় এবং প্রার্থী উপস্থিত হয়ে স্বাক্ষর প্রমাণ করতে না পারায় মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম।
এ আদেশের বিরুদ্ধে বিভাগীয় কমিশনার কার্যালয়ে শাহীন আহমেদের পক্ষে আপীল করা হয়। গতকাল ছিল আপীলের বিরুদ্ধে শুনানী। বিভাগীয় কমিশনার কার্যালয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এর কার্যালয়ে শুনানী অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ হাজির না হওয়ায় তার স্বাক্ষর সঠিক কি-না প্রমাণিত হয়নি। ফলে হবিগঞ্জে যাচাই বাছাই কালে শাহীন আহমেদের মনোনয়পত্র বাতিল আদেশ বহাল রাখা হয়।
সূত্র মতে, চেয়ারম্যান প্রার্থী শাহিন আহমদের বিরুদ্ধে একটি জালিয়াতি মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ফলে আপীল শুনানীকালে তিনি স্বশরীরে হাজির হয়ে স্বাক্ষর প্রমাণ করতে পারেন নি।
শাহীন আহমেদের নিয়োজিত কৌশলী উক্ত আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপীল করবেন বলে জানান।
উল্লেখ্য, তফসীল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৬ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com