বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শাহরুখ মিয়া (৫২) নামের এক ব্যক্তি গাঁজা সেবনের অভিযোগে ৩ মাসের সাজা নিয়ে কারাগারে গিয়ে দুই মাসের মাথায় লাশ হয়ে বাড়ি ফিরলো। সাজাপ্রাপ্ত কয়েদি নং-৫২৭২ শাহরুখ মিয়া গত সোমবার রাতে ধুলিয়াখালস্থ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন। প্রথমেই তাকে জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে এলে রাত ১০টায় তিনি মারা যান। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। খবর নিয়ে জানা গেছে, দুই মাস আগে গাঁজা সেবনের অভিযোগে লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে আটক করে তিনমাসের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করে। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। দুই মাস যদিও জেলবাস করেন কিন্তু সুস্থভাবে তিনি বাড়ি যেতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com