বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বাহুবলে নিখোঁজের দুই দিন পর কূপ থেকে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে নিখোঁজের দুদিন পর খোয়া থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকার সোমবার ২৯ আগস্ট সকালে উপজেলার কামাইছড়া চা বাগানের সার্বজননী কুপ থেকে গীতার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগানের মৃত মহাবীর দাসের মেয়ে গীতা দাস (২০) অন্তঃসত্ত্বা। গীতা স্বামী বর্মিক দাসকে সাথে নিয়ে পিতার বাড়ি কামাইছড়ায় থাকে। গত ২৭ আগস্ট ভোর রাতে গীতার প্রসাব ব্যাথা শুরু হলে বাগানের রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে। এসময় স্বামী বর্মিক দাসও গীতার সাথে সাথে দৌড়াতে থাকে। এক পর্যায়ে বাগানের তিন রাস্তার মোর থেকে গীতা রাস্তা ভুলে নিখোঁজ হয়ে যায়। পরে গীতার স্বামী ও স্বজনরা বাগানের বিভিন্ন স্থানে খোজাখুজি করেও গীতার সন্ধান পায়নি। গতকাল সোমবার ২৯ আগস্ট সকাল সাড়ে ৬ টার দিকে বাগানের খোয়ার মধ্যে গীতার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস ও কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সোহেল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে গীতার মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে এসআই সোহেল আহমেদ গীতার সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এব্যাপারে ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাগানের একটি খোয়া থেকে গীতার মরদেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com