রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরের বগলা বাজারে ট্রান্সফরমারে ভয়াবহ দুর্ঘনার আশঙ্কা ॥ অভিযোগ করেও কর্তৃপক্ষ নির্বিকার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজার ট্রান্সফরমারে ভয়াবহ দুর্ঘনার আশঙ্কায় এলাকাবাসী আতঙ্কিত। প্রায় ৩ মাস যাবত ট্রান্সফরমাটিতে আর্তিং এর কারণে বৈদ্যুংিতক খুটিতে আগুনের সৃষ্টি হয়। ফলে অসাবধানতাবশত খুটির পাশ দিয়ে গেলেই বৈদ্যুতিক শর্ট লেগে আহত হচ্ছে লোকজন। বগলা বাজার প্রধান সড়কের পার্শ্বে অবস্থিত এ ট্রান্সফরমারটিতে দুর্ঘটনার কারণে যে কোন সময় প্রাণহানীর আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলীসহ বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে বার বার অভিযোগ দেয়ার স্বত্বেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। গতকাল রাতে আর্তিং এর কারণে খুটিতে আগুনের সৃষ্টি হয়। এ সময় এলাকাবাসী আতঙ্কিত হয়ে দ্বিকবিদিক ছুটাছুটি শুরু করে। তাৎক্ষনিক নির্বাহীর প্রকৌশলীর নাম্বারে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
হবিগঞ্জ পিডিবির অভিযোগ কেন্দ্রে ফোনে যোগাযোগ করা হলে বরাবরের মতো অভিযোগ কেন্দ্রে থেকে জানানো হয় বিষয়টি সম্পর্কে তার অবগত। কিন্তু সংকট নিরসনের কোন উদ্যোগ নেয়া হয়নি। দ্রুত এটি মেরামত করা না হলে ট্রান্সফরমার বিস্ফোরণসহ বড় ধরণের দুর্ঘনার আশঙ্কায় এলাকাবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com